রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, আজ সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের পর ঐ ভবন থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সবাই মিলে রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি জানান, মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও দুই শিশু রয়েছে।








