বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩, ১৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন। মামলার নথিতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনসহ আরও তিন-চারশ’ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

এছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে বাদী এনামুল হক উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অভিযুক্ত দলের আসামির ছোড়া একটা গুলি বাদীর ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়। তখনই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। তিনি অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিযুক্ত আসামিরা বিপুল অর্থ যোগান দিয়েছেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’
প্রধানমন্ত্রীর হাতে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর
নকলায় সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম
মোদী সরকারের নতুন লক্ষ্য বাংলায় ‍‍‘আসল পরিবর্তন‍‍’
প্রতি ইউনিটে দেড় টাকা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব
হুজুরের বিকৃত লালসার স্বীকার ১১ বছরের কিশোরী
পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.