বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমএজি বাবর জকিগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জকিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেছরী গ্রামের মৃত আব্দুল নূর মেম্বারের ছেলে।
জানা যায়, গ্রেফতারকৃত এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।








