বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আনন্দ শোভাযাত্রা’য় মোটিফ নির্মাণকারীর বাড়িতে আগুন

পহেলা বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় অবস্থিত তার বাসায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

গতকাল এক ফেসবুক পোস্টে মানবেন্দ্র ঘোষ জানান, কোনো একটা ফেসবুক পেজ ও কিছু প্রোফাইল থেকে সামগ্রিক তথ্য উপাত্ত না ঘেঁটে, বুঝে বা না বুঝে আমার ছবিসমেত ব্যঙ্গাত্মক প্রতিকৃতি তৈরির দায় আমার ওপর চাপিয়ে পোস্ট দেয়ায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

মূলত এর পরেই আগুন দেয়া হয় তার বাসায়। তবে কে বা কারা কাজটি করেছে, তা এখনও জানা যায়নি।

দুর্বৃত্তের আগুনে শিল্পী মানবেন্দ্র ঘোষের ক্ষতিগ্রস্ত বাড়ি
শিল্পী মানবেন্দ্র ঘোষ ফেসবুক পোস্টে আরও বলেন, বৈশাখ উদযাপনে বাঘের মোটিফটি ছাড়া অন্য কোনো মোটিফের কাজে তিনি নিয়োজিত ছিলেন না। সেইসাথে ২০০৪ সাল থেকে চারুকলার একজন সাধারণ ছাত্র হিসেবে মোটিফ নির্মাণে অংশগ্রহণ করে আসছেন। বরাবরের মতো এবারও একটি বাঘের বড় স্ট্রাকচার বা মোটিফের দায়িত্ব দেয়া হয় তাকে।

বর্ষবরণে শিল্পী মানবেন্দ্র ঘোষের করা বাঘের মোটিফ
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের চেষ্টা চলছে। এ সময় বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.