নেত্রকোণার কলমাকান্দায় বাবু (২৪) নামে এক ইট ভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার উপজেলার রংছাতী ইউনিয়নের মুন্সিপুর গ্রামে শ্রমিকের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত বাবু কলমাকান্দার মুন্সিপুর গ্রামের মো. রাজুর মিয়ার ছেলে। ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বাবু।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মুন্সিপুর গ্রামের একটি গাছে বাবুর লাশ ঝুলতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।








