বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

হজের নির্ধারিত পারমিট ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

পবিত্র হজ উপলক্ষে সৌদি সরকার মক্কা নগরীতে প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, হজের নির্ধারিত পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবে না।

এই নিষেধাজ্ঞা চলতি মাসের শেষের দিকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। হজ মৌসুমে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আসন্ন হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদিতে পাড়ি জমানো লাখ লাখ হজযাত্রী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল থেকে কেবল সরকারি হজ ভিসাধারীদের মক্কায় প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক ক্যালেন্ডারের ১৪৪৬ হিজরির ২৫ শাওয়ালের সঙ্গে মিল রেখে আগামী ২৩ এপ্রিল থেকে সৌদিতে বসবাসরত প্রবাসীদের বৈধ হজ পারমিট ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।

আগামী ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের নাগরিক, জিসিসি-ভুক্ত দেশগুলোর নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট জারির কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ওমরাহ পারমিট স্থগিতাদেশ আগামী ১০ ​​জুন পর্যন্ত কার্যকর থাকবে।

দেশটির কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, কোনও ব্যক্তি প্রয়োজনীয় নথিপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।

এছাড়া হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দেশটির অন্যান্য সব পরিষেবা সরবরাহকারী ও সংস্থাকে নতুন বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হজের নিরাপত্তা এবং পবিত্রতা রক্ষা করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুশৃঙ্খল ও নিরাপদ হজযাত্রা নিশ্চিতে সবার সহযোগিতা অপরিহার্য।

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম পবিত্র হজ। চলতি বছর ২০ লাখেরও বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.