সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আদালতে হাজির না হওয়ায় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তা এড়িয়ে যান মালাইকা। আদালত তাই জামিনযোগ্য ধারায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের কোলাবার একটি পাঁচতারা হোটেলে এক এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মার ওপর হামলার অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলি খান, ব্যবসায়ী বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়েছিল মালাইকাকে।

সম্প্রতি এই মামলাটি ফের আদালতে তোলা হলে, গত ২৯ মার্চ বয়ান দেন মালাইকার বোন ও অভিনেত্রী অমৃতা আরোরা। তিনি আদালতে বলেন, আমরা সবাই মিলে হোটেলে ডিনারে ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই এক ব্যক্তি এসে চিৎকার করে বলেন, ‘চুপ করো!’ এতে সবাই চমকে উঠি। সাইফ তখনই উঠে দাঁড়িয়ে ক্ষমা চান এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, ইকবাল নামের সেই ব্যক্তি কিছুক্ষণ পর ঘটনাস্থল ত্যাগ করলেও পরে সাইফ ওয়াশরুমে যাওয়ার সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

ঘটনার পরবর্তী পর্যায়ে ইকবাল শর্মা সাইফের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সাইফের দাবি, ওই ব্যবসায়ী তাদের টেবিলে এসে গালিগালাজ ও নারীদের উত্ত্যক্ত করছিলেন, যেখান থেকেই মূল সংঘর্ষের সূত্রপাত।

১৩ বছর আগের এই মামলায় এখনও বিচারপ্রক্রিয়া চলছে। তবে মালাইকা অরোরার অনুপস্থিতি মামলার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়, যে কারণে আদালত এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এখন দেখার বিষয়, পরোয়ানার প্রেক্ষিতে মালাইকা আদালতে হাজিরা দেন কিনা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.