মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রধান শিক্ষক বিয়ে করলেন নিজ স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে!

নওগাঁর মান্দায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে একটি দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে করার অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনার ১৩ দিন পার হলেও শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি, এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবি, প্রধান শিক্ষক আকরাম হোসেনের অপসারণসহ দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

এছাড়া, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির সদস্যরা হলেন: মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চক-কামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এবং স্থানীয় অভিভাবক সদস্য রিপন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক আকরাম হোসেন গত ২৬ মার্চ নিজের স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিয়ে করেন। জন্মসনদ অনুযায়ী, ওই ছাত্রীর বয়স ১৬ বছর ৬ মাস। এটি তার তৃতীয় বিয়ে, তার পূর্ববর্তী দুই স্ত্রীর মধ্যে একজন স্কুল শিক্ষক এবং অন্যজনও তারই ছাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন বলেন, শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে এর আগেও অসংগতির অভিযোগ ছিল, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তিনি দাবি করেছেন, টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করার গুঞ্জন চলছে।

এ বিষয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষক আকরাম হোসেনকে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি এবং বিদ্যালয়ে গিয়েও তার দেখা পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ বলেন, তিনি বিষয়টি জানেন এবং তদন্ত প্রতিবেদন যথাসময়ে জমা দেওয়া হবে।

ইউএনও শাহ আলম মিয়া বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.