দুইটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে তাদেরকে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।








