শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

গাজায় গণহত্যার প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে STOP GENOCIDE IN GAZA কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০ : ৩০ মিনিটে এই মানববন্ধন ও বিক্ষোভ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক এএম শোয়াইব, সদস্য মিজানুর রহমান, ইসমাইল হোসেন হৃদয়সহ প্রায় শতাধিক নেতা কর্মী।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সোনালী দলের পক্ষ থেকে অংশগ্রহণ করেন এনভারমেন্টাল সাইন্স এর শিক্ষক প্রফেসর ড. বদিউজ্জামান খান পিন্টু।

এ সময়ে সমাপনী বক্তৃতায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন– ‘মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যে স্থান থেকে মহানবী (সা.) মিরাজে গিয়েছিলেন মসজিদুল আল-আকসা, গাজা এবং রাফাতে ইসরাইলের বর্বরোচিত যে হামলা হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
শুধু এই হামলা নয়, বিশ্বের যে কোন স্থানে মুসলিমদের উপর হামলা ও নির্যাতনের বিপক্ষে এবং মজলুমদের পক্ষে ছাত্রদল বাকৃবি শাখার অবস্থান সুস্পষ্ট।’

তিনি আরও বলেন– ‘আপনারা লক্ষ্য করেছেন, গতকাল যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত ফিলিস্তিনদের পক্ষে এবং দাজ্জাল ইসরাইল নামীয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর বিপক্ষে অবস্থা নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ঠিক সেই সময়ে বাকৃবি শিক্ষার্থীদের আবেদন ও আহবানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দ্বিধায় কোকাকোলা পানীয় বিতরণ করেছে। আমি ও আমার সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্কতা ও সংবেদনশীলতা নিয়ে কাজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান জানাচ্ছি।’

আপনারা জানেন কোকাকোলা একটি ইসরাইলি পণ্য,
অথচ কোকাকোলা কে মুসলিম রাষ্ট্রের পণ্য হিসেবে উপস্থাপন করার জন্য এর মালিকানা তুরস্কের সিসিআই নামক কোম্পানির কাছে বিক্রয় করা হয়।
বাংলাদেশে এই প্রতিষ্ঠিত কোম্পানিটি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলে সিসিআই কে মালিকানা পরিবর্তন করে দায়িত্ব দেয়া হয় ১৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে।

বাংলাদেশের জনশক্তি, বাংলাদেশের মাটি এবং আবহাওয়া ব্যবহার করে ইসরাইলি পণ্য প্রমোট এবং প্রস্তুত করার বিষয়টি মেনে নেওয়া কোনভাবেই সাধারণ মানুষ হিসেবে গ্রহণযোগ্য নয়।

একজন মুসলিম হিসেবে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়, মুসলিমরা নির্যাতিত হয় সেখানে সারা বিশ্ব যেখানে সোচ্চার এমন পরিস্থিতিতে বর্তমান ইন্টারিম সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার গতকাল একটি ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে ইসরাইলের এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বাংলাদেশ সরকার ইসরাইলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার দাবি জানিয়েছেন।

তিনি আরো বলেন– ‘১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন রয়েছে। এটি যদি বর্তমান ইন্টারিম সরকারের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল একে স্বাগত জানায়।

সবশেষে তিনি আরও বলেন– ‘সেই সাথে বর্তমান সরকারের সাথে ইসরাইল সরকারের ইকোনমিক ডুপ্লিমেসি কেমন হবে, রাজনৈতিক পলিসি কেমন হবে, বৈশ্বিক কূটনীতির উপর ভিত্তি করে ইসরাইলের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক কি তা অতি দ্রুত সময়ে রাজনৈতিকভাবে দিকনির্দেশনা দেওয়ার জন্য এবং অতি অল্প সময়ে ইসরাইলের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক লিখিত আকারে প্রকাশ করার দাবি করেন।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.