শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩, ২০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আমি গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি, কিন্তু আজ থেকে বলবো : কাদের সিদ্দিকী

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, “আমি গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি, কিন্তু আজ থেকে মা-বাবার কবরের সামনে শপথ করে বলছি, আমি ‘জয় বাংলা’ বলব।”

গতকাল শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি নিজ গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

তিনি উল্লেখ করেন, “‘জয় বাংলা’ স্বাধীনতাকামী মানুষের, বাংলাদেশের মানুষের স্লোগান। যতদিন বাংলাদেশ আছে, ততদিন ‘জয় বাংলা’ থাকবে।”

কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ আমাদের জয় দিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ আমাদের চারপাশে সব দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তাঘাট—এসব কিছুই হবে না যদি বাংলাদেশ স্বাধীন না হত। দুর্ভাগ্যবশত, আজ কিছু মানুষ এই স্বাধীনতাকে স্বীকার করতে চায় না।

তিনি আরও বলেন, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এ ঘটনার নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে ‘জয় বাংলা’ ছিল মুক্তিযুদ্ধের স্লোগান; এটি কোনো দলের, ব্যক্তির বা গোষ্ঠীর নয়। এটি স্বাধীনতার স্লোগান।

কাদের সিদ্দিকী উল্লেখ করেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। কিছু মানুষ মনে করেন, এটি স্বাধীনতার পতন। কিন্তু আমি তা মনে করি না। আজ যে নেতারা বিপ্লব ঘটিয়েছেন, আমি তাদের সাধুবাদ জানাচ্ছি। তবে তারা যদি সঠিকভাবে চলতে পারতেন, তাহলে অনেক বছর ধরে মানুষ তাদের স্মরণ করত। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছেন এবং তারা বঙ্গবন্ধু, জিয়াউর রহমান—সবার প্রতি অবজ্ঞা প্রকাশ করেছেন। এটি ভালো কথা নয়।

তিনি আরও বলেন, প্রতিহিংসার জন্য নয়, আমি রাজনীতি করি মানুষকে রক্ষার জন্য ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজ থেকে আমাদের সক্রিয় রাজনীতি করা প্রয়োজন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.