বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর উদ্বোধন কাল

আগামীকাল মঙ্গলবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরুপে চালু হবে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু।

অবশ্য উদ্বোধনের আগেই সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল উভয় অংশে নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ।

যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘের যমুনা রেলওয়ে সেতু। ৫০টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ৪৯টি স্প্যানে তৈরি হয়েছে এই সেতু। প্রায় সাড়ে চার বছর কাজ করেছে দেশী-বিদেশী প্রকৌশলী ও শ্রমিকেরা। বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে ১৬ হাজার ৭৮১ কোটি টাকার এই সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে মঙ্গলবার।

সেতুটি উদ্বোধনের আগেই কয়েক দফা ট্রায়াল রান শেষে সেতুর একটি লাইন দিয়ে চলাচল করছে যাত্রীবাহী ট্রেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উদ্বোধনের পর সেতু দিয়ে একসাথে ১শ থেকে ১শ ২০ কিলোমিটার গতিতে চলতে পারবে দুটি ট্রেন।

রেলসেতুটি পুরোদমে চালুর জন্য এরই মধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

উদ্বোধনের অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেতুটির নির্মানে অর্থায়নকারি প্রতিষ্ঠান জাইকা’র প্রধানসহ রেলপথ মন্ত্রনালয়ের নীতি নির্ধারকরা।

২০২০ সালের ২৯’শে নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের দীর্ঘতম এই রেলসেতুর।  দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে নির্ধারিত সময়েই শেষ হয়েছে এই রেলসেতুর নির্মাণ কাজ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.