শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পুলিশে ব্যাপক রদবদল

বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) মো. মতিউর রহমান শেখ, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. মাসুদুর রহমান এবং এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

৪ মার্চ (মঙ্গলবার) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে চার জেলায় নতুন এসপি পদায়নসহ ১৮ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিমকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ অধিদপ্তরে এবং পুলিশ অধিদপ্তরের মো. আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ঢাকার ডিআইজি মহা. আশরাফুজ্জামানকে রংপুরের পিটিসি কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, সিআইডিতে কর্মরত ডিআইজি হারুন উর রশিদ হাযারীকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং সারদা পুলিশ একাডেমির ডিআইজি রখফার সুলতানা খানমকে ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।

চার জেলায় নতুন এসপি :
প্রজ্ঞাপনে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) হিসেবে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার মো. সাইফউদ্দীন শাহীনকে, সুনামগঞ্জের এসপি হিসেবে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে, যশোরের এসপি হিসেবে ডিএমপির রওনক জাহান এবং নীলফামারীর এসপি হিসেবে ডিএমপির উপপুলিশ কমিশনার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান এসপি মুহাম্মদ রহমত উল্লাহ, সুনামগঞ্জের এসপি আ ফ ম আনোয়ার হোসেন খান, যশোরের এসপি মো. জিয়াউদ্দিন আহম্মেদ এবং নীলফামারীর এসপি মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.