বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জামায়াত মুনাফেকি ছাড়া কিছুই করে নি : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির রাজনৈতিক উদারতার কারণেই জামায়াত ইসলামীর রাজনীতি করার সুযোগ হয়েছে। তবে দলটি মুনাফেকি ছাড়া কিছুই করেনি। জামায়াত যদি এখন ভারতের কাছের দল হয়ে যায়, তাহলে ২০২৪ সালের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করে বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একটু একটু করে ভারতের কাছে বিক্রি করেছেন শেখ হাসিনা। তিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়েছেন। পদ্মা সেতু ও মেট্রোরেল নির্মাণের নামে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা জনগণের টাকাকে ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ মনে করতেন। নিয়ম লঙ্ঘন করে সরকারি প্লট দখল করেছেন এবং পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।”

সরকারের দমন-পীড়নের সমালোচনা করে রিজভী বলেন, “রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের গুম, খুন, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। এতদিন জোর করে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, কিন্তু শেষ রক্ষা হয়নি।”

তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.