ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে এদিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।
এদিকে শেষমুহূর্তে জমজমাট হয়ে উঠেছে বাণিজ্য মেলা। ক্রেতা আকর্ষণে বিক্রেতারা দিচ্ছেন নানা মূল্যছাড়। আরও অন্তত একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন বিক্রেতারা। তবে সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।
আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিনে ঢাকা ও আশপাশের এলাকার মানুষের পদচারনায় মুখরিত পূর্বাচল মেলা প্রাঙ্গন।
পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করছেন ক্রেতা-দর্শণার্থীরা। আগে পছন্দ করে গেছেন এমন পন্য কিনেছে অনেক ক্রেতা ।
শেষ দিন ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যের ওপর মূল্য ছাড় ও অফার দিচ্ছেন ব্যবসায়ীরা। এবারের মেলায় বেচাকেনায় সন্তুষ্ট তারা।
তবে শেষ দিনেও পছন্দের পণ্য কিনতে বাড়তি দাম গুনতে হচ্ছে বলে দাবি করেছেন কিছু ক্রেতা।
আজ বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।








