বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘দেশে এখনো দরবেশ বাবারা চক্রান্ত চালিয়ে যাচ্ছেন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই কিন্তু তার রেখে যাওয়া দরবেশ বাবারা দেশে বসে এখনও ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে সালমান এফ রহমানের মতো দরবেশ বাবারা কোথায় এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল- তা না করে দুই আসনকে এক আসন করে তারা দুর্নীতি করে তাদের পাঞ্জাবির পকেটকে ভারি করেছেন। আমরা চাই, এই দুই উপজেলাকে দুটি আসনে অর্থ্যাৎ পূর্বের মতো ঢাকা-১ ও ঢাকা-২ আসনে ফিরিয়ে দেওয়া হোক এবং জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারে এবং সেই নির্বাচিত প্রতিনিধি যেন জনগণের ভাগ্য উন্নয়নে যেন কাজ করতে পারে।

তিনি বলেন, হাসিনা দেশের পুলিশ থেকে শুরু করে প্রতিটি সেক্টরকে তাদের দাস বানিয়েছিল এবং তারা সবাইকে টিস্যুর মতো ব্যবহার করেছিল।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. নিজাম উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম, রাসেল আহমেদ, স্থানীয় নাগরিক কমিটির নেতা সালাহ উদ্দিন, রিফাত হোসেন, ছাত্র আন্দোলনের শাকিল আহমেদ, সুরভী আক্তার, মিস রুমি, মো. মোস্তফা আহমেদ, আরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকাল সাড়ে ৪টায় সারজিম আলম ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে রিকশা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.