শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জামায়াত আমিরের সাথে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জামায়াত নেতাদের উপস্থিতিতে ব্রাজিল রাষ্ট্রদূতের সঙ্গে আমিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনা অত্যন্ত তাৎপর্য ও সৌহার্দ্যপূর্ণ ছিল। ব্রাজিল-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও কীভাবে উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। ব্রাজিল অনেকগুলো পণ্য রপ্তানি করে। তার মধ্যে দুগ্ধজাত পণ্য, কটন অন্যতম। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস পণ্য কীভাবে ব্রাজিলে রপ্তানি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ব্রাজিলের কোনো বড় ধরনের ইনভেস্ট নেই। এখানে এগ্রোভেস্ট ইন্ড্রাস্টিতে যেন ব্রাজিল ইনভেস্ট করে সে ব্যাপারে আমরা কথা বলেছি। বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী দিনের বাংলাদেশসহ সব কিছু নিয়ে আমরা কথা বলেছি।জামায়াতের নায়েবে আমির বলেন, আপনারা জানেন দীর্ঘসময় জামায়াতের ইসলামীর এই কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিল। যে কারণে আমরা কাউকে ডাকতে পারিনি। বিদেশিরাও এখানে আসতে পারেননি।বিএনপির সঙ্গে জামায়াতের মতবিরোধ কেন হচ্ছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, বিএনপির সঙ্গে তেমন কোনো মতপার্থক্য বা বিরোধ নেই। ছোট ছোট বিষয়ে কেউ কেউ সাইডে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট বলেছেন বিএনপি-জামায়াতের মধ্যে কোনো বিরোধ নেই। জামায়াত এটা ফিল করে না, আমাদের কোনো বিরোধ আছে। আমরা একসঙ্গে কাজ করছি দেশের জন্য, রাজনীতির জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.