শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রিয়ালকে বিধ্বস্ত করে কাপ জিতলো বার্সেলোনা

এল ক্লাসিকো শুধু একটি ম্যাচ নয়, এটি দুই ক্লাবের গৌরব, ঐতিহ্য এবং প্রতিদ্বন্দ্বিতার এক অবিচ্ছেদ্য অধ্যায়। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমীদের হৃদয়ে গেঁথে থাকা এক শাশ্বত নাটক। এবারের এল ক্লাসিকোতে সৌদির কিং আবদুল্লাহ স্টেডিয়ামে সেই নাটকের নতুন অধ্যায় যোগ করল বার্সেলোনা, যেখানে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে সুপারকোপা দে এস্পানার শিরোপা ঘরে তুলল তারা। স্প্যানিশ সুপারকোপায় রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা জিতলো কাতালানরা।

রোববার (১২ জানুয়ারি) সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়া দুই দল রোমাঞ্চে ভরপুর একটি ম্যাচ উপহার দিয়েছে ভক্তদের।

ম্যাচের পঞ্চম মিনিটেই রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে চমৎকারভাবে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ২২তম মিনিটে লামিন ইয়ামাল দুর্দান্ত ড্রিবলিংয়ের মাধ্যমে বার্সাকে সমতায় ফেরান। এর কিছুক্ষণ পর গাভির উপর ক্যামাভিঙ্গার ফাউলের কারণে পেনাল্টি পায় বার্সেলোনা, যেখানে রবার্ট লেভানডফস্কি গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর বাকি সময় বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ম্যাজিক দেখান। তিনি এদিন ছিলেন অনবদ্য। ৩৯ মিনিটে তার হেড থেকে আসে তৃতীয় গোল। এর পর তার পাস থেকে প্রথমার্ধের ১০ মিনিট অতিরিক্ত সময়ে বালডে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। প্রথমার্ধে বার্সেলোনা ৪-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়া আবার গোল করে ম্যাচকে রিয়ালের নাগালের বাইরে নিয়ে যায়। তবে ৫৬তম মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। গোলরক্ষক শেজনি এমবাপ্পেকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরবর্তীতে রদ্রিগোর ফ্রি-কিক গোল করে রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধান এনে ম্যাচে ফেরানোর চেষ্টা করে। তবে ম্যাচে আর কোনো গোল আসেনি।

রাফিনিয়া ম্যাচে দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বেলিংহাম এবং ভ্যালভার্দে নিজেদের মান অনুযায়ী খেলতে ব্যর্থ হন।

বার্সেলোনার এই জয়ে তাদের সুপারকোপা শিরোপার সংগ্রহের সাথে রিয়ালের ওপর তাদের সাম্প্রতিক কতৃত্ব আরো সমৃদ্ধ করলো। রিয়াল মাদ্রিদের জন্য এটি ছিল হতাশাজনক একটি দিন। হানসি ফ্লিকের দল এই জয়ের মাধ্যমে নিজেদের দাপট পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং বার্সাপ্রেমীদের জন্য উপহার দিয়েছে একটি স্মরণীয় ম্যাচ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.