রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ফরিদপুরের গেরদায় রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিয়ে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীবাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে গেরদা রেলগেট ক্রসিং করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দুরে নিয়ে যায়। একপর্যায় মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয়।

এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ৬জন। পরে হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান। মাইক্রোবাসে থাকা ১০ থেকে ১১ জন যাত্রী সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে ধারনা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোন গেটম্যান নেই। যে কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। চারজন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

তিনি বলেন, দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ ওই ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা নারায়নগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.