সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন বছরে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেয়া বানীতে এ আহ্বান জানান তিনি। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমান বলেন, গেলো বছর কিছু তিক্ত অভিজ্ঞতা, ছাত্র-জনতার আত্মদান বেদনার্ত করলেও নতুন বছর শান্তি, সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাবার সম্ভাবনাকে উদ্বুদ্ধ করবে।
হারানো গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে দেশের সংগ্রামী মানুষকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।








