শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি’

বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট হাসিনা পতনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে পরিবারের উদ্দেশে দুটি চিঠি লিখেছেন।

একটি তার মাকে উদ্দেশে এবং অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ করে লেখা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার লন্ডনপ্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন।

মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, ‘দোয়া রইল। আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি।’

‘নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি।

অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি। আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই।’

বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হউক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই।
সুমন, কাশিমপুর কারাগার থেকে ১৭/১২/২০২৪ ইং’

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ভাই লন্ডনপ্রবাসী সৈয়দ সোহাগ বলেন, ‘তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। আমরা সবাই আজ আবেগে আপ্লুত।’

তিনি আরও বলেন, ‘ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে। কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.