শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল

ওয়েস্ট ইন্ডিজের কাছে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে টাইগারদের সামনে সম্মান রক্ষার চ্যালেঞ্জ। এই ম্যাচে হারলে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবে লাল-সবুজ দলের।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজে সমতা আনার মিশনে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ৩৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় স্বাগতিকরা। প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হারে মেহেদী মিরাজের দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। এবার তাদের সামনে বাংলাদেশকে ধবলধোলাইয়ের মিশন।

সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচে ৮ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরেছে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ১৬৪ রানের পরাজয়ে হোয়াইটওয়াশের লজ্জার নিয়ে দেশে ফিরেছিল তামিম ইকবালের দল।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.