বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পারিক স্বার্থনির্ভর সম্পর্ক ভারত চায় বলে মন্তব্য করেছেন দেশটির সফররত পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি এসময় বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী ভারত সরকার।
তিনি বলেন, বাংলাদেশ সরকারকে সংল্যাঘলুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথাও জানিয়েছে তারা।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের আমন্ত্রণে আমি ঢাকায় এসেছি। অত্যন্ত গুরত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মুহূর্তে আমি ঢাকায় এসেছি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য। এ বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরে আমাদের উভয় দেশের নেতাদের মধ্যে প্রথম কথা হয়েছে। তাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। নিউইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে।








