ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যর আহবান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এসময় তারা বাংলাাদেশে ভারতের ভিসা অফিস ও মিডিয়া বন্ধের দাবি জানান।
রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন।
এসময় তারা বলেন দেশের সার্বভৌমত্বের ওপর হামলা হয় আমরা চুপ করে থাকতে পারছিনা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা এক থাকতে চাই।
এসময় তারা সরকারকে কোনো নতজানু পররাষ্ট্র নীতি না নিয়ে শক্তিশালী অবস্থান নিতে বলেন।
তারা বলেন যেকোন প্রয়োজনের দেশের জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। দেশের বিরুদ্ধে যেকোনো অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে চান বলে জানান।








