শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএসএফ’র গুলিত এক বাংলাদেশি নিহত

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় ভারতের অভ্যন্তরে শিংপাড়া নামক স্থানে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। উক্ত বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফের নিকট জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি প্রেরণ করেছে বিজিবি।

একইসঙ্গে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের লাশ ফেরত এনে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিএসএফ সূত্রে জানা যায়, ভারতের অভ্যন্তরে কতিপয় ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারী যোগসাজশ করে সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছে দেখতে পেয়ে চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে বিএসএফ সদস্যরা প্রথমে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। পরে তিনি থেকে চার রাউন্ড ফায়ার করে। এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

বিএসএফ আরও জানায়, ঘটনাস্থলে চোরাকারবারিদের কাছ থেকে দুটি ভারতীয় গরু আটক করা হয়। এ সময় বিজিবির ঘাগড়া বিওপির টহলদলও ঘটনাস্থলের বিপরীতে মোমিনপাড়া সীমান্ত থেকে চোরাচালানের একটি গরু আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে সীমান্তবর্তী জনসাধারণ, স্থানীয় ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিতভাবে মতবিনিময় সভা ও বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.