শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম বরখাস্ত

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুনুর রশিদ জানান, আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেফতার তরে। ফলে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।

গত ১৮ নভেম্বর রাত সাড়ে দশটার দিকে রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করে পিবিআই। ১৯ নভেম্বর বিকেলে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতের তাকে তোলা হয়। পিবিআই পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, সাবেক প্রক্টর শরিফুল ইসলামের বিরুদ্ধে গেল ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ গুলি করার সময়, আগে এবং পরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ আছে। অভিযোগের প্রমাণ হিসেবে ১৪টি স্থির চিত্র এবং একাধিক ভিডিও ফুটেজসহ ২৯টি অভিযোগ রয়েছে। এসব বিষয়ে গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

শরিফুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং ঘটনার সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.