ময়মনসিংহের ফুলপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছেন সাদিয়া ইসলাম সীমা।
তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫ ব্যাচের কর্মকর্তা। সদ্য বিদায়ী ইউএনও এ বি এম আরিফুল ইসলাম’র স্থলাভিষিক্ত হলেন তিনি।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার স্মারক নং ০৫,৪৫,০০০০.০০৬.১৯,০০১,২৩ তারিখ– ২০ অক্টোবর-২০২৪ মূলে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করা হয়।
জানা যায়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা থেকে অবমুক্ত হয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। সেখান থেকে তাকে ২০ অক্টোবর-২০২৪ ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।








