প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২২শে অক্টোবর) বিকেলে প্রধান বিচাপতির দফতরে এ রুদ্ধদ্বার বৈঠক হয়। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বৈঠকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানায়, প্রায় আধাঘণ্টাব্যাপী প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রুদ্ধদ্বার এই বৈঠকে অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীও সুপ্রিম কোর্টে এসেছিলেন। তবে সেসব শিক্ষার্থী বৈঠকে উপস্থিত ছিলেন না।
তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখন জানা যায়নি।








