শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে’

নিরাপত্তাঝুঁকির কারণে মিরপুর টেস্ট সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট হচ্ছে না। তবে সাকিব এই টেস্টে না খেললেও আলোচনায় আছেন। সেই আলোচনা-সমালোচনায় এবার খানিকটা ঘি ঢাললো আবুধাবী টি-টেনের দল বাংলা টাইগার্স।

বাংলা টাইগার্সের নতুন ভিডিওতে দেখা দিয়েছেন সাকিব। এর আগে একই প্ল্যাটফর্মের অন্য এক ভিডিওতে সাকিব বলেছিলেন, আমাকে নিয়ে খেলবেন না। এবার নিজের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে ‘আমতত্ত্ব’র আশ্রয় নিয়েছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজিটিকে দেয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে হওয়া আলোচনা-সমালোচনা প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘যে গাছে আম বেশি সে গাছে ইটও বেশি পড়ে। যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে।’

সোমবার (২১ অক্টোবর) বিকেলে বাংলা টাইগার্স নিজেদের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সাকিবকে প্রশ্ন করা হয় তাকে নিয়ে যে চারদিকে এতো আলোচনা-সমালোচনা, তার নিজের মূল্যায়ন কি?

জবাব দিতে গিয়েই টাইগার পোস্টার বয় বলেন, ‘আমি মনে করি এগুলো হওয়া উচিৎ, এগুলো হয়। আমি যদি উদাহরণ দিই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচু সে গাছটায় বাতাসও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম।’

সাম্প্রতিক সময়ে সাকিবকে নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। মূলধারার গণমাধ্যমে সাকিবকে নিয়ে লেখালেখি হচ্ছে। সেসব তার নজরে আসছে জানিয়ে সাকিব বলেন, ‘পজিটিভ-নেগেটিভ দুই ধরনের নিউজই শুনি, তবে ওইটা নিয়ে চিন্তা করি না।’

নেতিবাচক সংবাদ তার খেলায় কখনোই কোনো প্রভাব ফেলে না বলেও জানান এ ক্রিকেটার। এ ছাড়া তাকে নিয়ে অনেক ‘নেগেটিভ’ সংবাদ প্রচার হয়েছে উল্লেখ করে সাকিব বলেন, ‘আমাকে নিয়ে অনেক নেগেটিভ নিউজ হয়েছে, যেটা আমার মনে হয় হওয়া উচিৎ ছিল না।’

এর আগে বাংলা টাইগার্সেরই এক ভিডিওতে বলছিলেন, ‘আমার জীবন, আমার নিয়ম, আপনার আমাকে ভালো লাগুক কিংবা খারাপ আমি সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আমাকে নিয়ে খেলার চেষ্টা করবেন না।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.