সারাদেশে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা।
শনিবার সকাল ১০টার পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তারা। সরকারি বিভিন্ন প্রকল্পে দৈনিক মজুরি ভিত্তিক কাজের পরিবর্তে চাকরিতে স্থায়ী করে সরকারি সব সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন, বিক্ষুব্ধ আউটসোর্সিং কর্মচারীরা। একইসাথে ঠিকাদারের অত্যাচার বন্ধের দাবিও জানান।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অন্দোলন চলবে বলে জানান বিক্ষোভকারীরা। এদিকে, অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছে চলাচলকারীরা।








