ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সংসদ নিতেশ রানে কতৃক এক বক্তব্যের প্রতিবাদে ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজার বোর্ড অফিসের সামনে ৪ অক্টোবর ২৪ ইং তারিখে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে বিশাল এক জনসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতি হাসমত আলী সাহেব এবং সভা পরিচালনা করেন মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব।
উক্ত সভায় বক্তব্য রাখেন মাওলানা আজিজ, পুরাপাড়া ইউনিয়ন ইমাম কল্যাণ পরিষদ, হাফেজ নিজামুদ্দিন, শিক্ষক পুরাপাড়া মাদ্রাসা, মুফতি লুৎফাউর রহমান, মহতামিম দুলালী মাদ্রাসা, মুফতি মতিউর রহমান, মহতামিম দফা মাদরাসা, মুফতি রবিউল ইসলাম, মডেল মসজিদ সালথা, মুফতি নুরুল ইসলাম, নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা পুরাপাড়া।
আমাদের মুসলমানের হৃদয়ের স্পন্দন, আমাদের মুসলমানের নীতি নির্ধারক, আমাদের মুসলমানের মৃত্যুর পরে কেয়ামতের মাঠে যার অনুমতি ছাড়া বেহেস্তে যাওয়ার কোন অধিকার নেই, সেই মহান পুরুষ ও মহামানব মুসলমানদের এক নম্বর হাতিয়ার মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি করার প্রতিবাদে পুরাপাড়াসহ সারা বাংলাদেশে প্রতিবাদ মিছিল সমাবেশ হয়েছে।
বিভিন্ন বক্তা তাদের বক্তব্যর মাধ্যমে একটা কথা স্পষ্ট করে বলেছেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরির মহারাজ ও বিজেপির নিতেশ রানে কর্তৃক এই কটুক্তি করার কারণে ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই, যারা এই কটুক্তি করেছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। তা না হলে সারা বিশ্বের মুসলমান কঠোর থেকে কঠোর জবাব দিতে বাধ্য হবে।
পরিশেষে সভার সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।








