বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের উপর আমরা কোনো প্রতিশোধ নেব না। সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশ চালাব।
বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যে স্বাধীনতা পেয়েছি, তা রক্ষা করতে হবে।
এমন কিছু করা যাবে না যাতে স্বাধীনতা হাতছাড়া হয়। তিনি বিএনপি নেতাকর্মীদের কোনো অনিয়ম দুর্নীতিতে না জড়ানোর এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।








