হাতিরঝিলে পড়ে আছে অজ্ঞাতনামা লাশ। রাজধানীর মধুবাগ ব্রিজে নাম পরিচয়হীন সেই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা দ্য নিউজকে জানিয়েছেন, মধুবাগ ব্রিজের উপর রাত ৩টায় দু’জন অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পাওয়া যায়। রাতেই একজনকে নিয়ে যায় তার স্বজনরা। তবে অপরজনকে নিতে কেউ আসেনি। প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, মৃতের শরীরে রাবার বুলেটের দাগ রয়েছে। তবে সঙ্গে পরিচয়পত্র নেই তার। সরেজমিনে দেখা যায়, অজ্ঞাতনামা মরদেহের উপর একটি একশ’ টাকার নোট ও মোটরসাইকেলের চাবি পড়ে রয়েছে। ঘটনার বিষয়ে জানতে হাতিরঝিল থানায় একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ঘোষণা দেন, সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে।








