শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

মিরপুর-১০ নম্বরে আ.লীগ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থান নিয়েছেন আন্দোলন করা শিক্ষার্থীরা। বেলার ১২টার পর তারা মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বরে আওয়ামী লীগের একটি সমাবেশ ছিলো। সেখানে আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে আন্দোলন করা শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে আওয়ামী লীগের কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যান। এ সময় আওয়ামী লীগে কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েকদফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিতে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মেরুল বাড্ডায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিরআখড়ায় ঢাকা-চট্টগ্রাম সড়ক আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকা থেকে কোনো অবরোধ বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গতকাল গতকাল (১৭ জুলাই) বুধবার রাতে কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে আজও সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাদ্য পণ্য বহনকারী যানবাহন এই শাটডাউনের আওতার বাইরে থাকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.