রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলাদেশ-ভারত ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচ যেমন প্রত্যাশা করা হয়েছিল তেমনই হয়েছে। উত্তেজনা, রোমাঞ্চ, বিতর্ক—প্রথমার্ধে এমন কিছু নেই যার দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধেও ব্যতিক্রম কিছু ছিল। তবু আলাদা করা যায়নি দুই দলকে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ।

মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে লড়াইটা ছিল আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। পাকিস্তানকে হারিয়ে দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না।

১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। বাংলাদেশও ম্যাচে ফেরার জন্য চেষ্টা করতে থাকে মরিয়া হয়ে। কিন্তু কিছুতেই দুইয়ে দুইয়ে চার হচ্ছিল না। একের পর এক কর্নার শুধু হতাশাই বয়ে আনে। নাজমুল হুদা ফয়সাল তেমন কাজেই লাগাতে পারছিলেন না কিছু।

বেশ কয়েকবার মাঠের ভেতর তর্ক দেখা গেলেও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। এক ফাউলকে কেন্দ্র করে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ভারতীয় হেড কোচ মহেশ গাউলি। তবে এখানেই থামেনি তা। ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্কে লিপ্ত থাকেন বাংলাদেশ কোচ মার্ক কক্স। রেফারি দুজনকে লাল কার্ড দেখাতে কোনো দ্বিধাবোধ করেননি।

যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।

বিরতির পর গোল না হলেও আক্রমণ প্রতি-আক্রমণ ছিল বেশ। ৬৩তম মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচালেন গোলকিপার ইসমাইল হোসেন। ভারতের ওমাং দোদুম দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে শট নেওয়ার ঠিক আগমুহূর্তে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল কর্নার করে দেন ইসমাইল।

খেলার উত্তেজনার পারদ আরও বাড়ে যখন বক্সের ঠিক বাইরে স্যামসনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফাহিম। তবে দোদুমের নেওয়া ফ্রি-কিক রক্ষণের দেয়ালে লেগে বাইরে চলে গেলে হাপ ছেড়ে বাঁচে বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশ কিছু আক্রমণ করলেও কাজে লাগাতে পারেনি।

এই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ১ এপ্রিল সেমিফাইনালে খেলতে হবে নেপালের বিপক্ষে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.