নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র সরকার ওমান থেকে জরুরি নয় এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় যে, ‘অত্যাবশ্যক নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের’ ওমান ত্যাগ করতে বলা হয়েছে।
ওমানের জন্য ভ্রমণ সতর্কতা এখনো লেভেল ৩, যা ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায়ে রয়েছে। এর কারণ হিসেবে সম্ভাব্য সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের ঝুঁকি উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ইয়েমেন সীমান্তবর্তী ওমানের এলাকার জন্য সর্বোচ্চ লেভেল ৪ সতর্কতা, অর্থাৎ ‘ভ্রমণ করবেন না’, এখনো বহাল রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা






