এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন। তবে আগামী ২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষায় তা বাস্তবায়ন সম্ভব না হলেও পরীক্ষা ভালোভাবে নিতে হবে বলে জানান তিনি।
আজ শুক্রবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সেখানে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘খণ্ডিত অংশ প্রচার করবেন না। আগে আলোচনা করুন তারপর কথা বলে বক্তব্য নিন। আমি বাংলাদেশের সবচেয়ে বেশি সাংবাদিকবান্ধব মানুষ’।
এসময় বিভিন্ন দপ্তর প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







