শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’

কলিকাল প্রতিনিধি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে আমাদের জনগণের সম্পর্ক হতে হবে। আমাদের জনগণের মোটিভ ও ইন্টারেস্টের প্রতি তাদেরও আগ্রহ দেখাতে হবে। বিগত ১৫-১৬ বছর তাদের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে, তবে এটি সুসম্পর্ক নয়, সম্পর্ক হতে হবে জনগণ থেকে জনগণের মধ্যে।

আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছে। সেখান থেকে শেখ হাসিনা যেন কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে এবং আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা না হয়, সেটা যদি ভারত নিশ্চিত করে, তাহলে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারব। এটি ডিপ্লোম্যাটিক শিষ্টাচারের অংশ।

ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড়ের বিষয়ে আলোচনা চলছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

হাদীর খুনিদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। তবে খুনিদের দেশে ফিরিয়ে আনতে কথাবার্তা চলছে।

সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় হুমায়ুন কবির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই এবং হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপস করা হবে না। প্রশাসনকে আইনের আওতায় দায়িত্ব পালন করতে হবে এবং সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব কিছু করবে এবং সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার কারিকোনা ফুটবল মাঠে স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি নেতা প্রয়াত সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.