অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ কবি গোলাম আহমেদ লিমনের প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহের নীল পথ’। বইটির প্রচ্ছদ করেছেন কারুধারা। প্রকাশ করেছে নব সাহিত্য প্রকাশনী। ৬৪ পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য ২২০ টাকা।
বইটি অমর একুশে বই মেলা ২০২৬ এ নব সাহিত্যের প্রকাশনীর ২৩২, ২৩৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে অনলাইন বইয়ের প্লাটফর্ম রকমারিতে ও বইটি বিক্রি হচ্ছে।
প্রকাশক জানান, এই কাব্যগ্রন্থে প্রেম, বিরহ, গভীর অনুভূতি নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । এই বইয়ের কবিতাগুলোতে আছে অপেক্ষার নীরবতা, হারানোর নীল বেদনা, আর হৃদয়ের গোপন পথচলা। শিল্পবোধ ও আবেগের সুষম বিন্যাসে “বিরহের নীল পথ” এক সংবেদনশীল কাব্যগ্রন্থ যা কবিতাপ্রেমী পাঠকের হৃদয়ে নীরবে রেশ কেটে যাবে বলে প্রত্যাশা আমার।
বইটি সম্পর্কে লেখক জানান, কবিতা আমার কাছে শুদ্ধতম আশ্রয়। আমাদের প্রত্যেকের মাঝে লুকিয়ে থাকা নীরব কষ্ট, অপেক্ষার দীর্ঘতা, অপ্রকাশিত অনূভুতি গুলো গভীরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই বইয়ের প্রতি শব্দে। আশা করছি পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে প্রতিটি কবিতা।







