সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। দেশটি জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না এবং তারা এই যুদ্ধে জড়াতে চায় না।
জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ জানান, সংঘাত শুরু থেকেই তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তাদের দেশের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো হবে না। তিনি আরও বলেন, এই সংঘাতে অংশ না নেওয়া সত্ত্বেও আমিরাতকে অযাচিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
মুশারখ দাবি করেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে আমিরাতের ওপর ১,৪০০টিরও বেশি হামলা হয়েছে, যার মধ্যে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।







