ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ দায় স্বীকার করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুই দফা রিমান্ড শেষে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।
আদালত সূত্র জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রুবেল আহমেদ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।








