শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’র ফ্রি ব্লাড গ্রুপিং

মাহদি হাসান, নকলা

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলা বানেশ্বরদী ইউনিয়নের বাউসা দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ-দিন রক্তদানে উৎসাহিত করতে শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

‎‘যদি করি রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ’, ‘মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে’, ‘সুস্থ থাকলে করুন রক্তদান, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান’– এসব আহ্বানমূলক শ্লোগানকে ধারণ করে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি দিশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান।

‎মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিশারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহেদুল হাসেম, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন, দিশারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শাহনেওয়াজ রহমান, মো. আব্দুর রশিদ, মুহাম্মদ সারোয়ার হোসেন ও মো. শাহ আলম।

‎এছাড়া সংগঠনটির সহ-সভাপতি রনি ফরাজি, সাধারণ সম্পাদক আরফিকার হোসেন, স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, বানেশ্বরদী ইউনিয়ন শাখার সভাপতি শাহিন মিয়া, নিরাময় ডায়াগনোস্টিক সেন্টারের টেকনোলজিস্ট আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক লাভিন ও শাওনসহ স্থানীয় স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, দিশারী উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য জানান– ‘দেশের প্রতিটি মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত করা এবং রক্তদানে আগ্রহীদের ডাটাবেজ তৈরি করাসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা এবং যে-কোন রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে নতুন জীবন দান করাই এই সংগঠনের স্বেচ্ছাসেবকদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.