বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

জামায়াত নেতা নিহতের ঘটনায় সরকারের গভীর উদ্বেগ প্রকাশ

কলিকাল প্রতিনিধি

শেরপুরে রাজনৈতিক সহিংসতার ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক সরকারি বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় এই মুহূর্তে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিএনপি, জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মীদের সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

সরকারি বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণহানির কোনো সুযোগ নেই। নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দল, প্রার্থী ও নির্বাচনী কার্যক্রমে যুক্তদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং গঠনমূলকভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভরশীল। সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বলেও পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা
নকলায় ফিস্টুলা নির্মূলে র‍্যালি ও আলোচনা সভা
কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.