শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শাকিব খানের যে কথা মনেপ্রাণে মেনে চলেন বুবলী

বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী দিনে দিনে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সিনেমা ছাড়াও নানা রকম লুকে তাকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রাইডাল ফটোশুটে নজর কাড়েন তিনি।

সম্প্রতি ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই নজরকাড়া উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলোতে বুবলীকে দেখা যায় একদম ভিন্ন এক আবহে। সাধারণত বিয়ে বাড়ির হলুদের আয়োজনে এমন করেই সাজেন মেয়েরা; সেই আবহেই এবার দেখা মিলল তাকে।

এছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি শাকিব খানের পরামর্শের কথা উল্লেখ করেছেন। বুবলী বলেন, শাকিব খান আমার পরিবারের মানুষ তাই আমি তার কথা সবসময় মেনে চলি।

শাকিব খান প্রসঙ্গে বুবলী বলেন, যেহেতু আমি শাকিব খানের হাত ধরেই মিডিয়ায় এসেছি; তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। তিনি আমাকে বলেন সব প্রশ্নের উত্তর দিতে নেই। কাজ-ই তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। শবনম বুবলীকে নিয়ে সম্প্রতি মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে। বিষয়টি নিয়ে তিনি আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন।

বর্তমানে বুবলী ব্যস্ত আছেন তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে। সম্প্রতি এই সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গানের শুটিং শেষ হয়েছে। গানটি এক টেকে (ওয়ান টেক) শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.