শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩, ২০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল

ক্রীড়া প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তায় দেশের ক্রিকেটে উত্তাপ চরমে। বাংলাদেশ ও আইসিসি নিজেদের অবস্থানে অটল থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আগেই জানানো হয়েছিল, ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ জানানো হলেও আইসিসির কড়া বার্তা ছিল, ভারতে না খেললে অন্য দলকে সুযোগ দেওয়া হবে।

এই প্রেক্ষাপটে সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশের হাতে সময় রয়েছে মাত্র আজ বৃহস্পতিবার।

এই টানাপোড়েনের মধ্যেই আজ দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে ভারতের মাটিতে খেলবে কি না, সেই সিদ্ধান্তসহ বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার রাতে বিসিবি সভাপতি ও আরও কয়েকজন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করার কয়েক ঘণ্টা পরও আশাবাদ ছাড়েননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তার বিশ্বাস, বাংলাদেশ এখনও বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে এবং আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। তিনি বলেন, ‘আমি আইসিসির কাছ থেকে কোনো অলৌকিক কিছুর আশা করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কোনো মন্তব্য করতে পারি না। মিটিংটা দেড় ঘণ্টা ধরে চলেছিল। ভোট শুরুর আগে আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি। আমরা ভোটাভুটিতে যেতে চাইনি। আমরা সরে দাঁড়িয়েছিলাম।’

বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার এই সময়ে সরকারকে চাপ দিতে চান না বলেও জানান বুলবুল। তিনি বলেন, ‘আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড় আছি। আমি জানি আইসিসি আমাদের মানা করে দিয়েছে, তবে আমরা সরকারের সাথে আরও একবার কথা বলব। আমি সরকারের মতামত আইসিসিকে জানাব। একটি সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন তারা কেবল খেলোয়াড়দের কথা ভাবে না, সবার কথা বিবেচনা করে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.