বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

হাদির খুনিকে পালানোর ব্যবস্থা করে যুবলীগ নেতা তাইজুল

কলিকাল প্রতিনিধি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালানোর ব্যবস্থা করার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের একজন যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম। এই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।

তদন্ত সূত্রে জানা গেছে, হত্যা মামলার শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর ঘটনাস্থল থেকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর জন্য অবৈধভাবে সীমান্ত পারাপারের ব্যবস্থা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মিরপুর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী)। তাইজুলের সহযোগী ছিলেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম।

তদন্তে আরও জানা যায়, ফয়সাল ও আলমগীর ঢাকায় একাধিক যানবাহন পরিবর্তন করে রাতেই সীমান্তে পৌঁছান এবং স্থানীয় দালাল ফিলিপ স্নালের মাধ্যমে সীমান্ত পারাপার হয়। ঘটনার কিছুক্ষণ পর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে ফিলিপের সাথে যোগাযোগ করতে বলেন এবং পরে আমিনুল ফিলিপকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দ্রুত পারাপারের ব্যবস্থা করেন।

পুলিশের অভিযান শেষে ফিলিপের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আমিনুলকে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

হাদিকে গুলি করে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে তাকে দাফন করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.