বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার

কলিকাল প্রতিনিধি

আবারও রাজপথে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা। প্রত্যাশিত ফল না পাওয়ায় অধ্যাদেশের দাবিতে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের এ কর্মসূচি। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনও দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে শিক্ষাভবন অবরোধ কর্মসূচিতে নামবেন আন্দোলনকারীরা।

তবে, শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে পুলিশ। এরই মধ্যে শিক্ষা ভবনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

শিক্ষার্থীরা এখনও শিক্ষা ভবনে এসে পৌঁছায়নি। জানা গেছে, তারা এখন নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই একযোগে শিক্ষা ভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনও চূড়ান্ত অধ্যাদেশের কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আইনটির ওপর অনলাইনে মতামত নেওয়া হলেও তিন দফা বৈঠকের পরও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে।

কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশ জারি না হলে রোববার দুপুরে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা এবং পরে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে, ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘বহুদিন ধরে সাত কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া ঝুলে আছে। পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তার মধ্যে আমরা পড়েছি। এখন আমাদের একটাই দাবি। সেটি হচ্ছে, অধ্যাদেশ।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.