শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত পরশু কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষ থেকে তার মামি আন্না পারভীন বাদি হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় আজ রবিবার গ্রেপ্তার করা হয়েছে তাকে। বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।








