নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজুকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-২। সে রাজধানীর মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
রবিবার (১৬ নভেম্বর) রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজুর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা—অস্ত্রটি দিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল।








