মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

আরো ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের আরো ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে আগে নিয়োগ পাওয়া দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে।

এর আগে দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

পদায়নকৃত জেলা প্রশাসকদের মধ্যে রয়েছে– নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অন্য আদেশে তথ্য মন্ত্রণালয়ের শাহেদ মোস্তফাকে পাবনা, বাণিজ্য মন্ত্রণালয়ের রেজাউল করিমকে ঢাকা, মন্ত্রিপরিষদ বিভাগের এনামুল আহসানকে রংপুর, আশেক হাসানকে যশোর, তথ্য মন্ত্রণালয়ের ড সৈয়দ এনামুল কবিরকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব শফিকুল ইসলামকে নোয়াখালী, আলম হোসেনকে গাজীপুর, মাকসুদুর রহমানকে গাইবান্ধা, অন্নপূর্ণা দেবনাথকে কুডিগাম, জাহাঙ্গীর আলমকে মাদারীপুর, তৌহিদুজ্জামান পাভেলকে মৌলভীবাজার, খায়রুল আলম সুমনকে বরিশাল, তাছলিমা আক্তারকে বরগুনা, নাজমা আশরাফীকে রাঙামাটিতে ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.